খালেদাই জঙ্গিদের মদদদাতা: নাসিম

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৬

খালেদাই জঙ্গিদের মদদদাতা: নাসিম

Manual5 Ad Code
Manual2 Ad Code

খালেদা জিয়া হতাশায় ভুগছেন উল্লেখ করে তিনি বলেন, হতাশা থেকে খালেদা জিয়া আবল-তাবল বলছেন। বেগম জিয়ার বদ দোয়ায় কিছুই হবে না। শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।

Manual2 Ad Code

মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। নাসিম বলেন, চাঁনখারপুলে আন্তর্জাতিকমানের একটি বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে। ওই ইনস্টিটিউটের নাম হবে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউট। সেখানে বার্ন রোগীদের চিকিৎসাসেবার পাশাপাশি এই রোগ নিয়ে গবেষণা করা হবে।

তিনি বলেন, ২০১৫ সালে লাগাতার অবরোধের নামে বিএনপি-জামায়াত শত শত মানুষকে আগুনে পুড়িয়েছে। শেখ হাসিনা সেইসব পোড়া মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তখন সরকার এসব রোগীদের চিকিৎসা সেবা দিয়েছে।

নাসিম বলেন, টাঙ্গাইলের কালিহাতি, মাধবপুর ও ঘাটাইল উপজেলায় ১ লাখ মানুষকে হেলথ কার্ড প্রদান করা হয়েছে। এসব হেলথ কার্ডের নাম হলো শেখ হাসিনা হেলথ কার্ড। এই হেলথ কার্ডের আওতায় দরিদ্র মানুষকে ৪০ ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

Manual3 Ad Code

তিনি সম্পদশালীদের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সীমিত সম্পদ দিয়ে দেশের এতো মানুষের সেবা দেয়া সম্ভব নয়। তাই যার যার এলাকার স্বাস্থ্যসেবায় সহযোগিতার হাত প্রসারিত করে এগিয়ে আসতে হবে।

Manual6 Ad Code

সরকার জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদার সাথে দায়িত্ব পালন করছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যখন এই সরকার দায়িত্ব গ্রহণ করে তখন দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। সরকারের গতিশীল নেতৃত্বে দেশ আলোকিত হয়েছে। এখন দেশে আর হরতাল হয় না। কারণ দেশের মানুষ আর হরতাল সমর্থন করে না। জনগণ জানে উন্নয়নের বিকল্প উন্নয়ন। বোমা মেরে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে সরকার পতন করা যাবে না। সরকার পতন করতে হলে ভোটের মাধ্যমে করতে হবে।

তিনি বলেন, অনেকে রাজনৈতিক সংলাপ ও সমঝোতার কথা বলেন। কিন্তু যারা ইনডেমনিটি অধ্যাদেশ করে হত্যার বিচার রহিত করে। যারা হত্যা ও খুনের রাজনীতি করে তাদের সাথে কোন সংলাপ বা সমঝোতা হতে পারে না।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code