খালেদাকে জন্মদিন উদযাপন করতে দেয়া হবে না : ছাত্রলীগ
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৬
Manual5 Ad Code
Manual1 Ad Code
সুরমা মেইল ডেস্ক :: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়াকে কোথাও কেক কেটে জন্মদিন উদযাপন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
জাকির হোসাইন খালেদা জিয়াকে হুঁশিয়ারী দিয়ে বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভুয়া জন্মদিন পালন করবেন না। যদি করেন তবে ছাত্রলীগের নেতাকর্মীরা তা প্রতিহত করবে।
ভাষাবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তীর পরিচালনায় আলোচনা সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: সাইফুর রহমান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আল আমিন,দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, পরিকল্পনা ও কর্মসূচী সম্পাদক রাকিব হোসেন, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাগর হোসেন সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।