খালেদাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে মামলা দেওয়া হচ্ছে

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মে ২৫, ২০১৬

খালেদাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে মামলা দেওয়া হচ্ছে

Manual1 Ad Code

সুরমা মেইলনিউজ : দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতে তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের কোনো কারাগারেই খালেদা জিয়াকে বন্দী করে রাখা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

Manual5 Ad Code

বুধবার (২৫ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

Manual7 Ad Code

বিএনপির এই নেতা অভিযোগ করেন- সরকার ক্ষমতার জোড়ে নিজেদের মামলা প্রত্যাহার করে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও অনেক মামলা ছিল, সব মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজকের পৌরসভা নির্বাচনের পরিস্থিতি তুলে ধরে রিজভী অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করেও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের তাণ্ডব চলছে।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code