খালেদার প্যারোলে মুক্তির বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৯

খালেদার প্যারোলে মুক্তির বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত

Manual6 Ad Code

সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি পাওয়ায় বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

Manual2 Ad Code

তিনি বলেন, ‘আমি বারবার বলেছি, প্যারোলের বিষয়টি রাজনৈতিক বিষয়। এখানে ম্যাডাম খালেদা জিয়া প্যারোলে যাবেন কিনা এবং সরকার প্যারোল দেবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা আইনজীবী হিসেবে বলতে পারি, চিকিৎসার জন্য প্যারোল যায়।’

Manual8 Ad Code

রবিবার (০৭ এপ্রিল) কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন বহালের আদেশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্যারোলের বিভিন্ন উদাহরণ তুলে ধরে আইনজীবী খন্দকার মাহবুব বলেন, ‘আমাদের দেশে,ভারতে ও পাকিস্তানে প্যারোলে মুক্তির পাওয়ার অনেক নজির আছে। রাজনৈতিক অঙ্গনে প্যারোলে যাওয়া প্রায় দেখা যায়। আমরা চাই তাকে আইনগতভাবে মুক্তি দেওয়া।

Manual2 Ad Code

এ ছাড়াও জামিন বহালের বিষয়ে খন্দকার মাহবুব বলেন, ‘সরকারের আবেদন ডিসমিসড করে জামিন বহাল রেখেছেন। সরকারের বাধার কারণে আইনি প্রক্রিয়ায় জামিন কঠিন হবে। এখনও তার দু’টি মামলা পেন্ডিং আছে। তবে এর মধ্যে আর কোনও মামলা না দিলে ওই দু’টি (জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট) মামলায় জামিন পেলে তিনি জেল থেকে বের হবেন।’

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code