সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, খালেদা ছাড়া কোনো নির্বাচন হবে না, হতে পারে না। আর যদি হয় তাহলে তা প্রতিহত করা হবে।
রবিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, ১/১১ সরকার বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে যতগুলো মামলা দিয়েছিল তার তিনগুন মামলা দায়ের করা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। তিনি ১৫ টি মামলা মাথায় নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। সেই মামলাগুলো হাওয়ায় উড়ে গেল খীভাবে? প্রধানমন্ত্রী তো আইন মোকাবেলা করে সে মামলাগুলো থেকে মুক্ত হননি।
দেশনেত্রীর বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা রাজনৈতিক এবং হীন উদ্দেশ্যেপ্রণোদিত। শুধুমাত্র বেগম জিয়াকে হয়রানি করতেই তার বিরুদ্ধে মামলাগুলো চলমান রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির এই মুখপাত্র।
Design and developed by ওয়েব হোম বিডি