খালেদা জিয়াকে ব্যাপক অভ্যর্থনার প্রস্তুতি

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৭

খালেদা জিয়াকে ব্যাপক অভ্যর্থনার প্রস্তুতি

Manual6 Ad Code

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফেরার দিন তাকে ব্যাপক অভ্যর্থনা জনানোর প্রস্তুতি নিয়েছে দলটি।

Manual7 Ad Code

দলটির নেতাকর্মীরা বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত অবস্থান নেবে। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিতে দফায় দফায় বৈঠক করছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

তিন মাস লন্ডনে চিকিৎসা শেষে আগামী বুধবার দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন বিকাল ৫টা ৪৫ মিনিটে তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

Manual8 Ad Code

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও বিএনপিপন্থী বুদ্ধিজীবী, শিক্ষক। শিল্পীদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। বিমানবন্দর থেকে গুলশান-২-এ খালেদা জিয়ার বাসভবন ফিরোজা পর্যন্ত রাস্তার বাম পাশে উপস্থিত থাকবেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code