খালেদা জিয়াকে ১৪ মার্চ আদালতে হাজিরের নির্দেশ

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৭

খালেদা জিয়াকে ১৪ মার্চ আদালতে হাজিরের নির্দেশ

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাষ্ট্রদ্রোহসহ ১১টি মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে আগামী ১৪ মার্চ হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

Manual6 Ad Code

সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে হাজিরের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তাঁর পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নতুন করে দিন ধার্য করেন।

Manual5 Ad Code

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে রয়েছে মিরপুরের দারুস সালাম থানায় নাশকতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক আইনের মামলা। এর আগে গত ১ ফেব্রুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ আদালত কামরুল হোসেন মোল্লা খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

Manual8 Ad Code

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাবেক যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code