খালেদা জিয়ার জ্বর নেই, অবস্থা ভালো : চিকিৎসক

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১

খালেদা জিয়ার জ্বর নেই, অবস্থা ভালো : চিকিৎসক

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা ‘এখন পর্যন্ত ভালো’ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। তারা বলছেন, সোমবার (১৯ এপ্রিল) খালেদা জিয়ার করোনায় আক্রান্তের ১১তম দিন। সেই হিসেবে এখন পর্যন্ত তার শরীরে জ্বর আসেনি, এটা ভালো লক্ষণ। এছাড়া তিনি শ্বাস-প্রশ্বাসও স্বাভাবিকভাবে নিতে পারছেন।

 

Manual2 Ad Code

চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাত ১টা পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। তখন তার অবস্থা স্থিতিশীল ছিল। সোমবার সকাল থেকে কোনো চিকিৎসক সশরীরে তাকে দেখতে না গেলেও সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, খালেদা জিয়ার শারীরিক অবস্থা রোববার রাতে যেমন ছিল, এখন তেমনই আছে। অর্থাৎ তাঁর অবস্থা স্থিতিশীল।

 

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. জাহিদ হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাডামের অবস্থা ভালো। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।’

 

Manual8 Ad Code

‘খালেদা জিয়ার আজ জ্বর আসেনি’ উল্লেখ করে ডা. জাহিদ আরও বলেন, ‘তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন। তাঁর শরীরে আজ করোনার কোনো লক্ষণ নেই।’

Manual2 Ad Code

 

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডনে অবস্থানরত বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের চিকিৎসক প্রতিনিধিদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এতে রয়েছেন ডা. এফ এম সিদ্দিকী, ডা. জাহিদ হোসেন, ডা. শাকুর খান ও ডা. আল মামুন। রাতে খালেদা জিয়াকে দেখতে যেতে পারেন ডা. মামুন।

 

Manual3 Ad Code

রোববার রাতে খালেদা জিয়াকে দেখে এসে তার চিকিৎসক ডা. সিদ্দিকী বলেন, ‘গত তিনদিন ধরে খালেদা জিয়ার শরীরে সামান্য জ্বর ওঠা-নামা করছিল। আজ সারাদিন কোনো জ্বর নেই। আগামী ৪৮ ঘণ্টা এ অবস্থা বিরাজ করলে আমরা বলতে পারব যে একটা নিরাপদ জোনে চলে এসেছে। আমরা তার শ্বাস-প্রশ্বাস ব্যায়ামের পরামর্শ দিয়েছি। তার ব্লাড সুগারসহ অন্যান্য যেসব প্যারামিটার রয়েছে সেগুলো ঠিক আছে। তার কাশি নেই, গলার ব্যথাও নেই। সবকিছু এখন পর্যন্ত স্থিতিশীল আছে তার।’

 

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি ছাড়াও তার ব্যক্তিগত আট স্টাফ করোনায় আক্রান্ত হন। বাসভবন ফিরোজায় তাদের চিকিৎসা চলছে।

 

৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দণ্ডিত। প্রায় আড়াই বছরের মতো কারাগারে থাকার পর গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার। তখন থেকে তিনি গুলশানে নিজের ভাড়া বাসা ফিরোজায় থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code