খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলের মানববন্ধন

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৮

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলের মানববন্ধন

Manual4 Ad Code

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের মানববন্ধন কর্মসূচিতে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এ কর্মসূচিকে ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা লক্ষ করা গেছে।

Manual6 Ad Code

সোমবার এই কর্মসূচি পালিত হবে। সকাল ১০টার কিছু পর থেকেই নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যানার নিয়ে জড়ো হতে শুরু করেন।

সেখানে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্রবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ক্রীড়াবিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল ইসলাম প্রমুখ। তাঁরাও বক্তব্য দিচ্ছেন।

Manual7 Ad Code

তার আগে সকাল ৯টার দিকে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে রাখা হয়েছে মহানগর পুলিশের এপিসি, জলকামান ও প্রিজনভ্যান।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আরিফ হোসেন বলেন, ‘এটা স্বাভাবিক প্রক্রিয়া। আর যেহেতু আজ বিএনপি ও ২০ দলের একটা কর্মসূচি আছে, তাই একটু সতর্কতা।’

পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, ‘নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। আর সে জন্য বাড়তি এ সতর্কতা নেওয়া হয়েছে, যাতে কেউ আন্দোলনের নামে নাশকতা করতে না পারে।’

খালেদা জিয়ার সাজার প্রতিবাদে এরপর গত শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ করে দলের নেতাকর্মীরা। এর পরদিন গত শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রোববার ২০ দলের জোটের সভায়ও কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

Manual5 Ad Code

এই কর্মসূচি শুরু হচ্ছে আজ সোমবার থেকে। আজ ঢাকা মহানগরসহ সারা দেশে জেলা, মহানগর, থানা ও উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code