খালেদা জিয়ার রায়ের সঙ্গে একাদশ নির্বাচনের যোগসূত্র রয়েছে : কর্নেল অলি

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৭

খালেদা জিয়ার রায়ের সঙ্গে একাদশ নির্বাচনের যোগসূত্র রয়েছে : কর্নেল অলি

Manual1 Ad Code

২০ দলীয় জোট নেতা এলডিপির সভাপতি ড. কর্নেল (অব:) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় দেওয়ার পরই সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে। এটা একটা দুরভিসন্ধিমূলক। এই রায়ের সঙ্গে নির্বাচনের আমার মনে হয় একটা যোগসূত্র রয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের বর্ধিত সভায় এলডিপি সভাপতি এসব কথা বলেন। বিকেলে গণমাধমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এসব কথা জানানো হয়েছে।

তিনি বলেন, হয়তো হঠাৎ করে দেখবেন, খালেদা জিয়ার মামলার রায় দিয়েছে আর এক সপ্তাহের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখও ঘোষণা হতে পারে। কারণ খালেদা জিয়াকে বেকায়দায় ফেলে, ২০ দলীয় জোটকে বেকায়দায় ফেলে আওয়ামী লীগ হয়তো নির্বাচনে যেতে চাইবে।

Manual8 Ad Code

বর্তমান সরকার দখল, সন্ত্রাস, দুর্নীতি ও বিদেশে অর্থপাচারের রেকর্ড করেছে উল্লেখ করে এলডিপি সভাপতি বলেন, বর্তমানে দেশের মানুষের মনে শান্তি নাই, স্বস্তি নাই, যাওয়ার কোনো জায়গা নাই। শুধু পকেটে কিছু টাকা আর পেটে ভাত থাকলেই হয় না, প্রয়োজন মানসিক শান্তি এবং দেশে শান্তি। মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে।

Manual4 Ad Code

এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য প্রফেসর আব্দুল্লাহ, আব্দুল গণি, ভাইস চেয়ারম্যান হামিদুর রহমান খান, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, তমিজ উদ্দিন টিটু, প্রচার সম্পাদক বেলাল মিয়াজী, তথ্য-গবেষণা সম্পাদক উপাধ্যক্ষ মাহবুবুর রহমান ও গণতান্ত্রিক মহিলা দলের সভাপতি অধ্যাপিকা কারিমা রহমান প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code