খালেদা জিয়ার রেহাই পাওয়ার উপায় নেই : হাছান মাহমুদ

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৭

খালেদা জিয়ার রেহাই পাওয়ার উপায় নেই : হাছান মাহমুদ

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলা থেকে রেহাই পাওয়ার উপায় নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মুখপপাত্র ও দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

Manual1 Ad Code

সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহারের দাবিতে ও ভাষা শহীদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার এত অপরাধ এবং তার নামে এত মামলা যে সেখান থেকে তার রেহাই পাওয়ার কোনো উপায় নেই। এটা বিএনপির নেতাকর্মীরাও জানেন। তাই তারাও তলে তলে চায় খালেদা জিয়া দ্রুত জেলে যাক। কিন্তু রাজপথে দাঁড়িয়ে বলেন খালেদা জিয়া ছাড়া নির্বাচন হবে না।

Manual5 Ad Code

তিনি বলেন, খালেদা জেলে গেলে নির্বাচন হবে না এসব কথা বলে বিএনপি নেতারা আদালতকে হুমকি দিচ্ছে। তাদের এসব কথার মানেই হলো, তারা আবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা আবার বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারতে চায়। কিন্তু তারা এ হুমকি কাদেরকে দেয়? বিচার করছে আদালত, সরকার নয়।

Manual5 Ad Code

সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের বিষয়ে তিনি বলেন, দেশে অনেকেই ইংরেজি ঢঙ্গে বাংলা বলেন। এটা তো ঠিক নয়। যে বাংলা ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি সেই আমরাই কেন বাংলাকে জগাখিচুড়ি করে ব্যবহার করব? আমাদের এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে।

Manual5 Ad Code

আয়োজক সংগঠনের সভাপতি অভিনেতা ফারুকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন চিত্রনায়িকা ফাল্গুনী হামিদ, খলনায়ক ড্যানি সিডাক ও আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code