খালেদা জিয়ার সাথে সিলেট মহানগর বিএনপি’র নেতৃবৃন্দের সাক্ষাত

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭

খালেদা জিয়ার সাথে সিলেট মহানগর বিএনপি’র নেতৃবৃন্দের সাক্ষাত

Manual5 Ad Code

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সোমবার (১৩ নভেম্বর) রাতে তার গুলশানস্থ কার্যালয়ে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ সাক্ষাত করেছেন।

Manual5 Ad Code

দলের সামগ্রিক সাংগঠনিক বিষয়াদি নিয়ে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে খোলামেলা আলোচনা করেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম। বেগম খালেদা জিয়া গুরত্ব সহকারে তাদের কথা শুনেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।

Manual7 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক ও উপদেষ্টা ড. মোঃ এনামুল হক চৌধূরী।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code