‘খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ভালো নয়’

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮

‘খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ভালো নয়’

Manual4 Ad Code

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বেশি ভালো নয় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া খালেদা জিয়ার চিকিৎসা তার ব্যক্তিগত চিকিৎসককে দিয়ে করানোর দাবি জানিয়েছেন মহাসচিব।

Manual1 Ad Code

শুক্রবার (০৬ এপ্রিল) বিকালে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার তাদের চিকিৎসক দিয়ে তার (খালেদা) স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। এটি পুরনো খবর। কিন্তু তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। আমাদের দাবি হলো- খালেদা জিয়া দীর্ঘদিন ধরে ব্যক্তিগত চিকিৎসক দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন। আমরা চাই তার (খালেদা) ব্যক্তিগত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করুক।’

Manual3 Ad Code

এর আগে গত ২৯ মার্চ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে রওনা হয়েও পরে খালেদা জিয়ার অসুস্থতার কারণে সাক্ষাৎ স্থগিত করেন ফখরুল।

Manual8 Ad Code

তারও আগে গত ৭ মার্চ খালেদা জিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও খালেদা জিয়ার একান্ত সচিব এম বি এম আবদুস সাত্তার।

এর বাইরে আইনজীবী হিসেবে ব্যারিস্টার মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, খন্দকার মাহবুব হোসেন, আবদুর রেজাক খান ও এ জে মোহাম্মদ আলীও দেখা করেছেন বিএনপিপ্রধানের সঙ্গে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছর কারাদণ্ড হয় খালেদা জিয়ার। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code