সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব রাষ্ট্রপতি আবদুল হামিদের সরকারি বাসভবন বঙ্গভবনে পৌঁছে দিয়েছে দলের একটি প্রতিনিধিদল।
প্রস্তাব গ্রহণ করেন সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মাইনুর রহমান। একই সঙ্গে বিএনপি রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছে বিএনপি।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবের কপি রাষ্ট্রপতির ভবনে পৌঁছে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ও ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী।
প্রস্তাব পৌঁছে দিয়ে বের হওয়ার সময় বঙ্গভবনের সামনে সাংবাদিকদের রিজভী বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রস্তাব দিয়ে এসেছি। আমরা প্রত্যাশা করছি নিরপেক্ষ ইসি গঠনে রাষ্ট্রপতি যথাযথ পদক্ষেপ নিবেন।’
এরআগে সম্প্রতি বিএনপির পক্ষ থেকে এ প্রস্তাব রাষ্ট্রপতিকে দেয়ার জন্য প্রথমে টেলিফোনে এবং পরে চিঠির মাধ্যমে বঙ্গভবনের কাছে সময় চাওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে অাজ মঙ্গলবার সকাল ১১টায় বিএনপিকে সময় দিয়েছিলেন রাষ্ট্রপতি।
গত ১৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনে ইসি পুনর্গঠনের এ প্রস্তাব দেন।
Design and developed by ওয়েব হোম বিডি