সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য মায়া কান্না শুরু করেছেন। এটা তাকে শোভা পায় না।
শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদ নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, যিনি গণতন্ত্রের অগ্রযাত্রাকে রুখে দেয়ার জন্য মানুষ পুড়িয়ে হত্যা করেছিলেন। তিনিই এখন সেই গণতন্ত্রের জন্য মায়া কান্না শুরু করছেন। এটা তাকে শোভা পায় না। যাদের পিঠে দুর্নীতির ছাপ তাদের গণতন্ত্র নিয়ে কথা বলার অধিকার নেই।
এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি