খালেদা-তারেককে সাজা দিয়ে নিস্তার পাবেন না : গয়েশ্বর

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৬

খালেদা-তারেককে সাজা দিয়ে নিস্তার পাবেন না : গয়েশ্বর

Manual1 Ad Code

images

সুরমা মেইল ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ আমাদের মত কিছু নেতাকে সাজা দিয়ে আপনি (শেখ হাসিনা) নিস্তার পাবেন না। যা কিছু করেন স্বচ্ছভাবে করেন। যখন ক্ষমতায় থাকবেন না, তখন আপনারও ৩০২ দ্বারা মামলার আসামি হতে পারেন। গণতন্ত্রের পথে শত্রুকে চেনা যায়। ঘায়েল করা যায়। তাই গণতন্ত্রের পথে আসুন। আপনিও বাঁচেন, দেশকেও বাঁচান।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

সরকার কর্তৃক রাজনৈতিক প্রতিহিংসামূলক দায়েরকৃত মুদ্রা পাচার মামলায় জজ আদালতের দেয়া বেকসুর খালাসের রায় বাতিল করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

Manual7 Ad Code

সরকারের মনোভাব নগ্ন থেকে নগ্ন হচ্ছে বলে মন্তব্য করে গয়েশ্বর বলেন, উত্তরাধিকারীকে ধ্বংস করলেই সব কিছু ধ্বংস হয়ে যায় না। সরকার যে খেলায় মেতেছেন সে খেলা খুব ভাল নয়। কেউ যদি মনে করে কিছু লোককে জেলে দিয়ে সমম্যার সমাধান হয়ে যাবে। এটা ভুল। সমস্যা কিছু লোকের না। সমস্যা ১৬ কোটি মানুষের। কিছু লোককে জেলে দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না।

Manual1 Ad Code

তিনি বলেন, তারেক রহমানকে সাজা দেয়া হয়েছে। খালেদা জিয়াও এই কাতারে আছেন। এর সংখ্যা কত হবে জানি না। তবে সাবেক সংসদ সদস্য, বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দুই হাজারের মত হবে। তাদের সাজা দিবেন দেন। তারপরেও বলবো জনগণের ভোট জনগণকে দিতে দিন। আপনাদের জামানত থাকবে না।

আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর বলেন, শেখ সেলিম বলেছেন, তারেক রহমান ৩ কোটি টাকা দিয়ে আদালতকে প্রভাবিত করে রায় নিয়েছেন। তারেক রহমান যদি বিদেশে বসে আদালতবে প্রভাবিত করে। তাহলে সরকার ও আইনমন্ত্রী কি উচ্চ আদালতকে বায়েষ্ট করে তারেক রহমানকে সাজা দিয়েছেন। আর আদালত সম্পর্কে আমরা কোন কথা বললেই আদালতে হাজির হতে হয়। আর সেলিম যে আদালত সম্পর্কে ৩ কোটি টাকার তথ্য দিল; তাহলে তাকে কেন আদালতে আনেননি। তাহলে আমরা কোথায় আছি।

জঙ্গিবাদের উত্থান হতে কোন সরকারই টিকসই হবে না বলে জানিয়ে তিনি বলেন, উগ্রবাদ- সন্ত্রাস- জঙ্গিবাদ শুধু সরকার বা বিএনপির সমস্যা নয়। এটা গোটা রাষ্ট্র তথা সমাজের জন্য হুমকি। জঙ্গিবাদ হলে দেশের উন্নয়নও হবে না। এজন্যই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের আহবান জানিয়েছেন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ঘরের মধ্যে প্রতিবাদ করলে হবে না। আমেরিকার মত দেশ হলে হত। আমাদের দেশে হবে না। আমাদের ঠিকানা রাস্তায়। রাস্তায় বসেই সমাধান করতে হবে। আমরা তারেক রহমানের জন্য প্রতিবাদ করছি না। আমরা প্রতিবাদ করছি গণতন্ত্রের ও মানুষের অধিকারের জন্য।

Manual8 Ad Code

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কৃষক দলের সহ সভাপতি আলহাজ্ব এম এ তাহের, আলহাজ্ব নাজিম উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী ও অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code