খালেদা মুক্তি না পেলে ৫ জানুয়ারির চেয়েও নিকৃষ্ট নির্বাচন হবে : গয়েশ্বর

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, মে ২৩, ২০১৮

খালেদা মুক্তি না পেলে ৫ জানুয়ারির চেয়েও নিকৃষ্ট নির্বাচন হবে : গয়েশ্বর

Manual2 Ad Code

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তি না পেলে দেশে ২০১৪ সালের ৫ জানুয়ারির চেয়েও নিকৃষ্ট নির্বাচন  হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

Manual2 Ad Code

মঙ্গলবার (২২ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ূথ ফোরাম আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেছেন, প্রতিবেশী দেশের সহায়তায় এ নির্বাচন তারা করবে। তাই গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্যই বেগম জিয়ার মুক্তি আন্দোলন করতে হবে।

Manual8 Ad Code

বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য এম শামসুল ইসলামের মৃত্যু ও জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এখন হুমকির মুখে। কাগজে-কলমে থাকলেও বাস্তবে স্বাধীনতা নেই। আমরা এখন কথাও বলতে পারি না। ভারত আমাদের দেশের স্বাধীনতায় বিশ্বাস করে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আধিপাত্যবাদী শক্তি আমাদের গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংসের চেষ্টা করছে।

তিনি বলেন, ভারতের বোঝা উচিত তারা জনগণের সাথে সম্পর্ক রাখবে, নাকি ব্যক্তি বিশেষের সাথে রাখবে? তাদের নীতির পরিবর্তন করা উচিত। কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের হস্তক্ষেপ করা উচিত নয়। আর তারা যদি এটা অব্যাহত রাখে তাহলে তাদের মনে রাখতে হবে, জনগণ সব সময় দুর্বল থাকবে না। এদেশের মানুষ একদিন যেভাবে স্বাধীনতার জন্য পিন্ডির বিরুদ্ধে জেগে উঠেছিল, ঠিক একইভাবে আন্দোলনের ঢেউ দিল্লি পর্যন্তও পৌঁছে যেতে পারে।

তিনি বলেন, আমরা বন্ধুত্ব চাই। কিন্তু সবকিছু বিসর্জন দিয়ে নয়।

Manual1 Ad Code

বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যার সমালোচনা করে গয়েশ্বর বলেন, ৪৬ বছর আগে পাকিস্তান আমলে পুলিশ আমাদের গুলি করে মারত। এখনও পুলিশ গুলি করে মানুষ মারছে। তাহলে পাকিস্তানের ওই সরকার আর বর্তমান সরকারের মধ্যে পার্থক্য কোথায়?

সভা শেষে এম শামসুল ইসলাম ও শফিউল আলম প্রধানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন ক্বারী রফিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code