খুন করে মেয়ের লাশ মাটির নিচে পুঁতে রাখেন বাবা!

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৬

খুন করে মেয়ের লাশ মাটির নিচে পুঁতে রাখেন বাবা!

Manual3 Ad Code

সংগৃহীত

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: নরসিংদীর শিবপুর উপজেলায় মেয়ে মুনিরাকে (১৮) খুন করে মাটির নিচে লাশ পুতে রাখে বাবা খোরশেদ আলম। রোববার রাতে উপজেলার শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে খোরশেদ আলমের বাড়ি থেকে মাটি খুঁড়ে মনিরার লাশ উদ্ধার করে পুলিশ।

মুনিরা নরসিংদী ইমপেরিয়াল কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী ছিলেন। সে খোরশেদ আলমের চতুর্থ কন্যা ছিল। এদিকে ঘটনা জানাজানির পর মুনিরার বাবা-মাসহ পরিবারের সব সদস্য বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

Manual8 Ad Code

পুলিশ জানিয়েছে, গত সোমবার থেকে মুনিরা নিখোঁজ ছিল। রোববার বিকালে তার বড় বোন নাদিরা বেগম পাশের বাড়ির আওয়ামী লীগ নেত্রী খাদিজা বেগমের সঙ্গে আপসোস করতে করতে পরিবারের নেক্কার জনক ঘটনাটি বলে দেয়।

Manual7 Ad Code

আড়ালে গিয়ে ঘটনাটি খাদিজা এলাকার ইউপি মেম্বার আমির চাঁন মিয়াকে জানায়। আমির চাঁন মিয়া বলেন, সন্ধ্যায় বিষয়টি শিবপুর থানায় জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুরে লাশ উদ্ধার করে।

Manual8 Ad Code

তিনি বলেন, খোরশেদ মেয়েকে খুন করে লাশ গুম করেছে তা জানা যায়নি। বিকালে পরিবারের সকল সদস্যদের নিয়ে তিনি পালিয়ে যান। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি বলেও জানান ইউপি সদস্য।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code