গণতন্ত্র ছাড়া একটি রাষ্ট্র টিকতে পারে না : গয়েশ্বর

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

গণতন্ত্র ছাড়া একটি রাষ্ট্র টিকতে পারে না : গয়েশ্বর

Manual8 Ad Code

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে গণতন্ত্র আসতেই হবে। গণতন্ত্র ছাড়া একটি রাষ্ট্র টিকতে পারে না।

Manual3 Ad Code

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘কলঙ্কিত ৫ জানুয়ারির নির্বাচন এবং আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচন সভায় তিনি এ মন্তব্য করেন।

Manual8 Ad Code

গয়েশ্বর বলেন, অনেকেই বলেন বিএনপি ট্রেন ফেল করেছে। আওয়ামী লীগ নিজেদের মধ্যে ইলেকশন ইলেকশন ভাব নেয়, কিন্তু তাদের অধীনে নির্বাচন কখনই সুষ্ঠু হবে না। জাতীয় নির্বাচন কেন? এর পরে উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, কিন্তু কোনটিই সুষ্ঠু হয়নি।

Manual3 Ad Code

গয়েশ্বর বলেন, নারায়ণগঞ্জে ভোট ডাকাতি হয়নি, চুরি হয়েছে। ডাকাতি হলে সকালে উঠে বোঝা যায়, কিন্তু চুরি হলে বোঝা যায় না। নির্বাচনের আগে নৌকার পক্ষে ভোট চাওয়ার মতো লোক ছিল না।

Manual3 Ad Code

বিএনপির এই নেতা বলেন, সরকারি দলের নেতারা বলছেন সঠিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেয়া হবে। যে সরকার নিজেরাই অবৈধ সে সরকারের আবার সঠিক সময় কী? আগামী দুই বছরের মধ্যে বিএনপির নেতাদের মামলা, গুম, গ্রেফতার করে তার পরে নির্বাচন দেয়ার ষড়যন্ত্র করছে। সরকারের কলঙ্কের শেষ নেই। বিএনপি আর কত দিবস পালন করবে।

সরকারকে উদ্দেশ করে গয়েশ্বর বলেন, আর কত ভিটামিন নেবেন? শুধু ভিনদেশি বন্ধুদের ওপর ভরসা করবেন না। জনগণের ওপর ভরসা করুন। কারণ, কোন বন্ধু কখন সরে যাবে টের পাবেন না। বিদেশিদের খুশি করার চেষ্টা না করে জনগণকে খুশি করুন। জনগণকে খুশি করতে হলে সুষ্ঠু নির্বাচন দিন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code