সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করবেন।
আগামী ২ সেপ্টেম্বর ২০১৭ শনিবার পবিত্র ঈদুল আযহা’র দিন সকাল ৯টা থেকে কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন সর্বস্তরের জনসাধারণ এবং সকাল ১১টা থেকে বিচারপতি ও কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।
এদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদের দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার দুপুর সোয়া ১২টার দিকে আওয়ামী লীগের সাবেক সহ দফতর সম্পাদক সেকান্দার আলী প্রধানমন্ত্রীর দাওয়াত কার্ড নিয়ে আসেন। এ খবর নিশ্চিত করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
তিনি জানান, খালেদা জিয়াকে পাঠানো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর পাঠানো এ দাওয়াত কার্ড গ্রহণ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
Design and developed by ওয়েব হোম বিডি