গরুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ২ আরোহীর

প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২০

গরুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ২ আরোহীর

Manual7 Ad Code

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে গরুবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ফরিদগঞ্জ পৌরসভার পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- মো. জিসান ও রাসেল মিয়া। তাদের বাড়ি উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউপির গোয়ালভাওর এলাকায়। দুর্ঘটনার পরপরই পুলিশ চালকসহ ট্রাকটি লক্ষ্মীপুর জেলার দালালবাজার এলাকা থেকে উদ্ধার করেছে।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবদুর রকিব জানান, চাঁদপুরের হরিণাঘাট হয়ে চট্টগ্রাম যাচ্ছিল গরুবাহী ট্রাকটি। এ সময় ট্রাকটি ফরিদগঞ্জ পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেলে আরোহী ঘটনাস্থলেই নিহত হন। পরে তাদের মরদেহ উদ্ধার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code