গাজার অবরোধ তুলে নিতে ইসরাইলকে ২ মাসের আল্টিমেটাম

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

গাজার অবরোধ তুলে নিতে ইসরাইলকে ২ মাসের আল্টিমেটাম

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে অবরোধ তুলে নিতে ইহুদিবাদী ইসরাইলকে দুই মাসের সময়সীমা বেধে দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

 

Manual2 Ad Code

প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যে গত কয়েক মাস ধরে ইসরাইল মানবিক সহযোগিতা পর্যন্ত গাজায় পৌঁছাতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর অন্যতম সদস্য খলিল আল-হাইয়া।

Manual6 Ad Code

 

তিনি বলেন, যদি ইসরাইল আগামী দুই মাসের মধ্যে স্বেচ্ছায় এই অবরোধের অবসান না ঘটায় তাহলে হামাস সামরিকভাবে ইসরাইলিদেরকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য করতে সক্ষম। খবর ইরনার।

 

২০০৭ সাল থেকে গাজা ভূখণ্ডে অবরোধ তৈরি করে রেখেছে ইহুদিবাদী ইসরাইল এবং পার্শ্ববর্তী রাষ্ট্র মিসর। গাজা ভূখণ্ডে হামাস ক্ষমতা নেয়ার পরেই মিসর এই সিদ্ধান্ত নিয়েছিল।

 

Manual3 Ad Code

শুধুমাত্র জীবনযাপনের মতো সামান্য রসদ গাজায় যেতে দেয়া হয়।

 

গাজায় ইচ্ছা করলেই কেউ কিছু কিনতে পারবেন না। এখানে ক্রয়-বিক্রয়ও নির্ভর করছে ইসরাইল ও মিসরের খেয়ালের ওপর। তারা যেটি অনুমতি দেবে, সেটিই কেনা সম্ভব হবে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code