গাজার প্রবেশদ্বার বন্ধ করে দিল ইসরাইল

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০

গাজার প্রবেশদ্বার বন্ধ করে দিল ইসরাইল

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

ফিলিস্তিনের গাজার প্রবেশদ্বার মঙ্গলবার বন্ধ করে দিয়েছে ইসরাইল।

 

ইহুদিবাদী দেশটির হামলার জবাবে ইসরাইল সীমান্তে বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের আগুনে বেলুন হামলার ঘটনা বেড়ে যাওয়ায় গাজায় প্রধান প্রবেশদ্বারটি বন্ধ করে দেয়া হয়েছে। আরব নিউজ।

Manual4 Ad Code

ইসরাইলের দাবি, সম্প্রতি গাজা থেকে ৩০টির বেশি আগুনে বেলুন ইসরাইল সীমান্তে উড়ানো হয়, যা তাদের বেশ কয়েকটি খামারের শস্য ধ্বংস করেছে।

Manual3 Ad Code

 

ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরাইল-মিসর সীমান্তের কাছে কেরেম শালোম ক্রসিং দিয়ে ফিলিস্তিনিদের এবং তাদের পণ্য আনা-নেয়া বন্ধ করে দেয়া হয়েছে।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code