গাজীপুরের অভিযানে আরো ৭ জঙ্গি নিহত

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

গাজীপুরের অভিযানে আরো ৭ জঙ্গি নিহত

Manual2 Ad Code

download-2

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ :: গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়াগাঁও পাতারটেক এলাকার একটি দোতলা বাড়িতে অভিযানে নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশসহ সাত জঙ্গি নিহত হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, নিহত জঙ্গিদের আত্মসমর্পনের সুযোগ দেয়া হয়েছিল। তারা এ সুযোগ না নেয়ার তাদের ওপর আক্রমণ চালানো হয়।

Manual1 Ad Code

শনিবার সকাল ১০টার দিকে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট, সোয়াত ও গাজীপুর জেলা পুলিশ পাতারটেক এলাকার ওসমান আলীর দোতলা বাড়িতে এ অভিযান শুরু করে।

Manual3 Ad Code

এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের হারিনাল এলাকায় একটি একতলা বাড়িতে র‍্যাবের অভিযানে দুই ‘জঙ্গি’ নিহত এবং একে-২২ রাইফেলসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব ও পুলিশের দুই অভিযানের খবরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও গাজীপুরে যান। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান ও জাবেদ পাটোয়ারীও ছিলেন সেখানে।

যে বাড়িতে পুলিশের অভিযান চলে, তার মালিক সৌদি প্রবাসী সোলেমান সরকারের। তার ভাই কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি শিক্ষক ওসমান গণি বাড়িটি দেখাশোনা করেন।

Manual5 Ad Code

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশ তার সহযোগীদের নিয়ে এই বাড়িতে অবস্থান করছে- এমন খবরে অভিযান পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code