গাজীপুরে পিকআপ উল্টে ২ যাত্রী নিহত

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

গাজীপুরে পিকআপ উল্টে ২ যাত্রী নিহত

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক ,

 

Manual3 Ad Code

গাজীপুরে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে পিকআপভ্যান উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন।

 

Manual7 Ad Code

রোববার সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- আনোয়ার হোসেন ও আমির হোসেন। তাদের বাড়ি নেত্রকোনায়।

 

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ময়মসিংহের দিকে যাচ্ছিল।

 

সকাল ৬টার দিকে রাজেন্দ্রপুর পৌঁছালে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

 

Manual4 Ad Code

এতে ঘটনাস্থলেই পিকআপের দুই যাত্রী নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code