গিনির সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৯৮

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১

গিনির সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৯৮

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েটরিয়াল গিনিতে সিরিজ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ তে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

মঙ্গলবার (০৯ মার্চ) এক প্রতিবেদনে বিবিসি জানায়, এ ঘটনায় আরো ৬১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৯৯ জন হাসপাতালে ভর্তি।

 

দেশটির প্রধান শহর বাটার একটি সামরিক ঘাঁটিতে রোববার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দুর্ঘটনার জন্য সেখানে ডিনামাইট মজুতে অব্যবস্থাপনা এবং স্থানীয় কৃষকদের আবর্জনা পোড়ানোকে দায়ী করছে কর্তৃপক্ষ।

 

সোমবার সারাদিন ঘটনাস্থলে উদ্ধারকাজ চালান স্বেচ্ছাসেবীরা। প্রথমে আনুমানিক ৩১ জনের মৃত্যুর কথা বলা হলেও পরে সেই ধারণারও তিনগুণ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে তিনটি শিশুকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

 

দেশটির প্রেসিডেন্ট টেয়োডোরো ওবিয়াং এনগুয়েমা জানান, এ দুর্ঘটনায় শহরের প্রতিটি বাড়ি এবং ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এক বিবৃতিতে তিনি এ ঘটনার জন্য ডিনামাইট সংরক্ষণ ও দেখাশোনায় নিয়োজিতদের অবহেলাকে দায়ী করেছেন।

 

Manual3 Ad Code

প্রেসিডেন্ট আরও বলেন, ফসলের জমি পরিষ্কারের জন্য স্থানীয় কৃষকদের লাগানো আগুন না নেভানোর কারণেই এই আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতি সামলে উঠতে তিনি আন্তর্জাতিক সহায়তার আবেদন করেছেন।

 

Manual4 Ad Code

এদিকে, একাধিক টুইট করে স্বাস্থ্যকর্মীদের বাটা রিজিওনাল হাসপাতালে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আহতদের প্রচুর রক্ত প্রয়োজন। যারা রক্ত দিতে আগ্রহী তারা যেন যোগাযোগ করেন। এছাড়া গুরুতর এবং খুব বেশি গুরুতর আহতদের চিকিৎসার জন্য তিনটি হাসপাতাল বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code