গুপ্তহত্যা নিয়ে বিএনপির তাদের প্রতিক্রিয়া নেই

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৬

গুপ্তহত্যা নিয়ে বিএনপির তাদের প্রতিক্রিয়া নেই

Manual5 Ad Code
imagesসুরমা মেইল নিউজ : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সাম্প্রতিক গুপ্তহত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতা হচ্ছে বিএনপি-জামায়াত। আর জামায়াত ও বিএনপির ছাত্র সংগঠন এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। এসব ঘটনায় যারাই গ্রেফতার হচ্ছে, দেখা যাচ্ছে, তারা একসময় জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিল।
শনিবার (১৮ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয় কমিটির সভায় কামরুল এসব কথা বলেন।
আগামীকাল রবিবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত ঢাকাসহ সারা দেশে গুপ্তহত্যার প্রতিবাদে ১৪ দল আহূত মানববন্ধন কর্মসূচি সফল করতে এই সভা করা হয়।
কামরুল ইসলাম বলেন, আগুন-সন্ত্রাসের সময় তাদের (বিএনপির) প্রতিক্রিয়া ছিল না। বলা হয়েছিল, গণতন্ত্রের অনুপস্থিতির কারণে আগুন-সন্ত্রাস শুরু হয়েছে। এখনো যখন গুপ্তহত্যা চলছে, তখনই বিএনপি নেতা মির্জা ফখরুল ও মওদুদ সাহেব বলছেন, গণতন্ত্র অনুপস্থিত বলে বাংলাদেশে এই অবস্থা চলছে। কিন্তু গুপ্তহত্যার ব্যাপারে তাদের কোনো প্রতিক্রিয়া নেই, নিন্দা নেই। আগুন-সন্ত্রাসের সময় যেমন প্রতিক্রিয়া ছিল না, তেমনি গুপ্তহত্যা নিয়েও তাদের প্রতিক্রিয়া নেই।
তিনি বলেন, রামকৃষ্ণ মিশনের প্রধানের ওপর যখন একটা হুমকি এসেছে, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অর্থাৎ, হামলাকারীরা, গুপ্তহত্যাকারীরা এটাই চাইছিল। ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। তারা যেন মনে করে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ না।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিপু মনি, আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (ইনু) সহসভাপতি মীর হোসাইন আখতার প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code