সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জুন ২১, ২০১৬
সুরমা মেইল নিউজ : তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি ও গুপ্তহত্যাকারীরা নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করছে। এই গুপ্ত গুপ্তহত্যাকারীরা একচুলও ছাড় পাবেনা।
মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে জাসদের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন- গুপ্ত হত্যাকারীদের দমনে সরকার কঠোরভাবে কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার যদি কোনো ভুল-ত্রুটি করে তবে তা সংশোধন করা যাবে। কিন্তু জঙ্গিদের এক চুল ছাড় দেওয়া হবে না।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি