গোলানে শক্তি বাড়াচ্ছে ইসরাইল, লেবানন সীমান্তে উত্তেজনা

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০

গোলানে শক্তি বাড়াচ্ছে ইসরাইল, লেবানন সীমান্তে উত্তেজনা

Manual6 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

 

Manual2 Ad Code

সোমবারের সংঘর্ষের পর থেকে ইসরাইল-লেবানন সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

 

লেবানন সীমান্তের কাছে অধিকৃত গোলান মালভূমিতে সামরিক শক্তি বৃদ্ধি করেছে ইসরাইল। খবর আরব নিউজের।

 

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ইসরাইল প্রতিবেশী দেশটিতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।

 

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ আগুন নিয়ে খেলা করছে।

Manual8 Ad Code

 

সোমবার ইসরাইল-লেবানন সীমান্তে সংঘর্ষের পর নেতানিয়াহু এ হুশিয়ারি উচ্চারণ করেন।

Manual6 Ad Code

 

তবে লেবাননের ওই শিয়া সংগঠনটি সীমান্তে সংঘর্ষের জন্য ইসরাইলকে দায়ী করেছে।

 

ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, আমাদের ভূখণ্ডে ঢুকে হিজবুল্লাহ যে হামলা চালিয়েছে. এ জন্য লেবাননকে চড়া মূল্য দিতে হবে।

আমরা তাৎক্ষণিক কোনো সংঘর্ষে না জড়ালেও খুব শিগগির এর দাঁতভাঙা জবাব দেব।

 

গত ২০ জুলাই সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আলী কামেল মোহসেন জাওয়াদ নামে এক হিজবুল্লাহ নেতাকে হত্যা করে ইসরাইল।

 

এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই সোমবার ইসরাইলে ঢুকে দেশটির সেনাবাহিনীর ওপর হামলা চালায় হিজবুল্লাহর সশস্ত্র সদস্যরা। এর পর থেকেই সীমান্তে শক্তি বাড়াচ্ছে ইসরাইল।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code