গোলাপগঞ্জে ২০ লাখ টাকা ডাকাতি মামলায় ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৬

গোলাপগঞ্জে ২০ লাখ টাকা ডাকাতি মামলায় ছিনতাইকারী গ্রেফতার

Manual2 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জে ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Manual1 Ad Code

 

রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে রনকেলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃ জাহিদ হাসান ওরফে রগা অপু (৪০) গোলাপগঞ্জ উপজেলার রনকেলী উত্তর এলাকার বাসিন্দা।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে রানাপিং এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন জাহিদ হাসান ওরফে রগা অপুকে গ্রেফতার করা হয়েছে। তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান চালিয়ে রোববার ভোরে তাকে আটক করে পুলিশ।

Manual1 Ad Code

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ছিনতাই, হত্যা, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

 

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual5 Ad Code

আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে হবে বলে জানান ওসি।

 

(সুরমামেইল/এআরকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code