গোয়াইনঘাটের পাথর শ্রমিকের লাশ শায়েস্তাগঞ্জে উদ্ধার

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জুন ৯, ২০১৭

গোয়াইনঘাটের পাথর শ্রমিকের লাশ শায়েস্তাগঞ্জে উদ্ধার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে শাহজাহান মিয়া নামে এক পাথর শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual1 Ad Code

শুক্রবার (৯ জুন) বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ নোয়াগাঁও-দুঃশাসন সড়ক থেকে তার লাশ উদ্ধার করে।

শাহজাহান মিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর এলাকার নুরুল হকের ছেলে। তিনি পাথর উত্তোলনের কাজ করতেন।

Manual5 Ad Code

শায়েস্তাগঞ্জ থানার এসআই জাকির হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় গাড়িচাপায় শাহজাহানের মৃত্যু হয়েছে। লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code