সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জুন ১, ২০১৭
ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে মহিলা কলেজের পরিবর্তে কেন তাজপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণ করা হবেনা এই মর্মে সরকারের প্রতি রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত উপজেলার প্রাচীনতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তাজপুর ডিগ্রি কলেজকে পাশ কাটিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত নতুন শিক্ষা প্রতিষ্ঠান গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজকে জাতীয়করণের তালিকাভুক্ত করায় তাজপুর কলেজের শিক্ষক কর্মচারীদের পক্ষে গত ২৮মে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনু মিয়া হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন।
রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোট ডিভিশনের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও একেএম জহিরুল হকের যৌথ ব্যঞ্চ গত ৩১ মে গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিতাদেশের রায় প্রদান করেন এবং কলেজের পরিবর্তে কেন তাজপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণ করা হবেনা এই মর্মে সরকারের প্রতি রুল জারি করেন।
রিট পিটিশনকারী তাজপুর ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনু মিয়া বলেন, মহামান্য হাইকোর্টে রিট পিটিশনের প্রেক্ষিতে সরকারের প্রতি রুল জারি সহ গোয়ালাবাজার মহিলা কলেজ জাতীয়করণের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।
Design and developed by ওয়েব হোম বিডি