সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী গ্যাস, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জনগণের মাঝে সচেতনা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন।
রবিবার রাজধানীর নয়াপল্টন থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত তিনি এসব লিফলেট বিতরণ করেন।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল করিব খোকন, মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, দফতর সম্পাদক মনিরুজ্জামান মনির, দফতর সম্পাদক বিল্লাল হোসেন, নির্বাহী সদস্য প্রফেসর আমিনুল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, শ্রমিক দল, মৎসজীবী দলসহ অন্যান্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি