ঘুম হারাম করে দেয়া কিছু সিনেমা! (ছবি)

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৮

ঘুম হারাম করে দেয়া কিছু সিনেমা! (ছবি)

Manual1 Ad Code

হলিউড বাস্তব জীবন থেকে নেয়া ঘটনার ভিত্তিতে বানানো ভয়ানক সব সিনেমার জন্য বরাবরই বিখ্যাত। বাস্তব ঘটনার উপর ভিত্তি করে বানানো ভুতের সিনেমা বরাবরই সবার পছন্দ। এগুলো রাতে দেখার মজাই আলাদা এবং এগুলো যদিও একা দেখা বিশাল ভয়ের।

বড়রা যেসব সিনেমা দেখতে না করতো সেগুলো দেখার আগ্রহ আমাদের বরাবরই থাকে। তেমন সিনেমাগুলো দেখার আগ্রহ যেন সবার রক্তেই থাকে। কি আছে সেখানে!

ঐসব কথা বাদ, আসুন আজ এমন কিছু সিনেমার কথা আপনাদের বলবো যেগুলো বিভিন্ন বিতর্কমূলক কিংবা অদ্ভুত সব দৃশ্যের জন্য নানা দেশে নিষিদ্ধ হয়েছে।

এ ক্লকওয়ার্ক অরেঞ্জ – অপরাধ ভিত্তিক সিনেমাঃ

A Clockwork Orange

১৯৭১ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ভয়ানক সব অপরাধের দৃশ্যে ভরপুর। বলতে গেলে সিনামার পুরোটাই অপরাধের দৃশ্যে ভরপুর। সিনেমায় একটা মেয়েকে অপহরণ করা হয়, ধর্ষন এবং পরবর্তিতে খুন করা হয়। বৃটেনে এই সিনেমা নিষিদ্ধ করা হয়।

দ্য টেক্সাস চেইনসো ম্যাসাকার – সাইকো কিলার সিনেমা

The Texas Chainsaw Massacre

ভয়ঙ্কর এই সিনেমাতে ৫ বন্ধুকে এক পাগল খুনি চেইনসো দিয়ে খুন করে। কসাই এড গেইনের জীবনের বাস্তব ঘটনা দিয়ে সিনেমাটি বানানো। অনেক দেশেই ভয়ানক সব দৃশ্যের জন্য সিনেমাটি নিষিদ্ধ হয়েছে।

দ্য গ্রীন ইনফার্নো – পুরোপুরি ধ্বংসাত্বক সিনেমাঃ

Manual7 Ad Code

The Green Inferno

The Green Inferno

২০০৩ সালে বানানো সিনেমা দুই বন্ধু অ্যাডভেঞ্চার প্রিয় বন্ধুর ভ্রমণ কাহিনী নিয়ে। যাদের বিমান আমাজন বনে বিধ্বস্ত হয় এবং তারা এক ক্ষুধার্ত আদিবাসি দলের কাছে আটকে যায়। সিনেমাটি অনেক দেশে নিষিদ্ধ হয়েছে ভয়ানক সব দৃশ্য এবং খুনের দৃশ্যের কারণে।

হিউম্যান সেন্টিপেড – ভয়ানক

The Human Centipede

Manual7 Ad Code

এক পাগল বিজ্ঞানীর গবেষণা নিয়ে তৈরি এক ভয়ানক সিনেমা। একবার হলেও দেখেন সিনেমাটা এবং এর বাকি পর্বগুলো। বৃটেন এবং অস্ট্রেলিয়ায় সিনেমাটা নিষিদ্ধ ছিলো।

Manual4 Ad Code

স্পিট অন ইউর গ্রেভ – প্রতিশোধের সিনেমা

Spit On Your Grave

এক লেখিকার বাস্তব জীবনের কাহিনী নিয়ে তৈরি এই সিনেমা ভয়ানক সব দৃশ্যে ভরপুর। মেয়েটিকে অপহরণ এবং ধর্ষনের পর মৃত ভেবে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। কিন্তু মেয়েটি পরে দোষীকে খুঁজে বের করে নিজের প্রতিশোধ নেয়। অনেক দেশেই একে ভয়ানক দৃশ্যের জন্য নিষিদ্ধ করা হয়।

এ সার্বিয়ান ফিল্ম – এক পর্নস্টারের জীবনী থেকে বানানোঃ

Manual3 Ad Code

A Serbian Film

এই সিনেমাটি বের হয় ২০১০ সালে। এক পর্নস্টার অভিনয় ছেড়ে দেয় এবং অন্য কাজে যোগ দেয়। নিজের পরিবার রক্ষায় সে অনেক কিছুই করে। সিনেমাটিতে অনেক ১৮+ দৃশ্য এবং মানসিক বিকারগ্রস্থ কার্যকলাপ থাকায় এটিও অনেক দেশে নিষিদ্ধ হয়।

নেকরোমান্তিক – ভয়ানক সিনেমাঃ

Nekromantik

এক মৃতদেহের সাথে যৌনমিলনের ঘটনা নিয়ে তৈরি এই সিনেমা ১৯৮৭ সালে পশ্চিম জার্মানীতে বানানো হয়। বিশ্বব্যাপি এই সিনেমা নিষিদ্ধ।

ক্যানিবাল হলোকাস্ট – সত্যিকার ঘটনা নিয়ে বানানো

Canibal Holocaust

Canibal Holocaust

আমাজনের মানুষখেকো আদিবাসিদের নিয়ে বানানো এই সিনেমা। গুজব আছে এই সিনেমায় অভিনয় করা অনেকেই অভিনয় করার সময় সত্যিকার অর্থেই মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code