চলছে আ.লীগের রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশন

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

চলছে আ.লীগের রুদ্ধদ্বার কাউন্সিল অধিবেশন

Manual4 Ad Code

alc8

সুরমা মেইল ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শুরু হয়েছে কাউন্সিল অধিবেশন।

Manual2 Ad Code

রুদ্ধদ্বার এ কাউন্সিল অধিবেশনে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন ইউনিটের ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর। রুদ্ধদ্বার হওয়ায় এই কাউন্সিল অধিবেশনে সংবাদমাধ্যম ও অঅনুমোদিত কাউকে থাকতে দেওয়া হচ্ছে না।

রোববার (২৩ অক্টোবর) সকাল ৯টা ৩৮ মিনিটে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনস্টিটিউট মিলনায়তনে এসে পৌঁছালে কাউন্সিল অধিবেশন শুরু হয়। তিনি এ অধিবেশনে সভাপতিত্ব করছেন।

Manual2 Ad Code

এখন দেশের বিভিন্ন সাংগঠনিক জেলার নেতাদের বক্তব্য চলছে। তাদের বক্তব্য শেষ হলে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের সংশোধনী অনুমোদনের পর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। বর্তমান কমিটি ভেঙে দিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি নির্বাচন করা হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code