চলতি বছরে বিশ্বে ৫৫ জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

চলতি বছরে বিশ্বে ৫৫ জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা

Manual7 Ad Code

বিশ্বব্যাপী সাংবাদিক হত্যা, হামলা ও গুমের মধ্য দিয়ে আরেকটি হতাশার বছর পেরিয়ে যাচ্ছে। বছর শেষ না হতেই সারাবিশ্বে এ পর্যন্ত ৫৫ জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে একটি জরিপে উঠে এসেছে। এটি অশুভ উন্নতি বলেও উল্লেখ করছে জরিপটি।

Manual1 Ad Code

গত বছর বিশ্বব্যাপী সাংবাদিক হত্যা করা হয়েছিল ৬১ জন। এর আগে ২০১৩ সালে ৭২ জনকে হত্যা করা হয়েছিল। আর এবার বছর শেষ হওয়ার প্রায় অর্ধেক সময় থাকতেই অন্যান্য বছরের কাছাকাছি সংখ্যককে গিয়ে দাঁড়িয়ে গেছে। তাতে ব্যাপক উদ্বিগ্নতায় আছেন সংশ্লিষ্টরা।

Manual4 Ad Code

যদিও একটি অবিশ্বাস্য প্রতিকূল পরিস্থিতি হলো সাংবাদিকতা। বেশির ভাগ সাংবাদিকই কাজ করতে গিয়ে নানা প্রতিকূলতার সম্মুখীন হয়। আর এমন কার্যক্রমের কারণেই গত এক দশকে ৫৯৭ জন সাংবাদিককে হত্যার শিকার হতে হয়েছে।

নিউইয়র্কভিত্তিক প্রেস স্বাধীনতা ওয়াচডগের ব্যাখ্যা অনুযায়ী, সাংবাদিক রক্ষা কমিটিগুলো তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা সাংবাদিক হত্যার মামলাগুলো সম্পর্কে তথ্য উৎঘাটনে জোর দিয়ে কাজ করছে। কিন্তু এটা দুঃখজনক যে, শুধু মামলার তথ্য বের করে আনতে গিয়ে এ পর্যন্ত আরও ১৮ জন্য সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

Manual1 Ad Code

পরিসংখ্যানগুলো এমন কঠিন বাস্তবতা প্রকাশ করে বলছে, সাংবাদিক হত্যার সবচেয়ে উচ্চতর অনুপাতে আছে ২০১৫ সাল। এছাড়া এ বছরও বেশি হওয়ার শঙ্কা রয়েছে। বছর শেষ না হতেই ৫৫ জনের প্রাণহানি হলো। তার মধ্যে ৪০ জনকে হত্যা আর বাকিদের ক্রসফায়ারসহ বিভিন্নভাবে প্রাণ দিতে হয়েছে। যা অন্যান্য বছরের ওই সময়টির তুলনা করলে ২০১৪ সালে ২৭ জন, ২০১৩ সালে ৩২, ২০১২ সালে ৩৫ জনে ছিল। এ হিসেবে এবার অনেকটা বেশি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code