সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জুন ১১, ২০২২
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শমসেরনগর রেলওয়ে স্টেশনের কাছে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের বগিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১১ জুন) দুপুর আড়াইটার দিকে কমলগঞ্জ, কুলাউড়া ও শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে দুপুর ১টার দিকে পাওয়ার সার্ভিসের বগি থেকে ট্রেনে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগযোগ এখনো বন্ধ রয়েছে।
আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে আশপাশের এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়েছেন। খবর পেয়ে আধাঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ রফিক বলেন, শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে যাওয়ার পর শমসেরনগর বিমানবন্দর এলাকা অতিক্রমের সময় হঠাৎ করে পারাবত ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে। পরে আগুন তিনটি বগিতে ছড়িয়ে পড়ে। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস মৌলভীবাজারের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, দুপুরে পৌনে ১টার দিকে ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাছি স্থানে ট্রেনের পাওয়া কারে আগুন লাগে। কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও রেলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি