চাঁদপুরে ভোট কেন্দ্রের বাইরে যুবক খুন

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০

চাঁদপুরে ভোট কেন্দ্রের বাইরে যুবক খুন

Manual5 Ad Code

 

সুরমা মেইল ডেস্ক ,

Manual4 Ad Code

 

চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডে পৌর নির্বাচন চলাকালীন সিনিয়র-জুনিয়র বিষয়ে বিতর্কের জেরে ইয়াছিন মোল্লা (২৩) নামে এক দর্জি শ্রমিক নিহত হয়েছেন।

 

শনিবার দুপুরে চাঁদপুর শহরের ৮নং ওয়ার্ডের গণি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। ইয়াছিন শহরের কোড়ালিয়া রোডের হারুন মোল্লার ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গণি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ইয়াসিন ও সাহাদাত পাটওয়ারী সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এ সময় সাহাদাতের হাতে থাকা ছুরি দিয়ে ইয়াসিনের গলায় আঘাত করে। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় রেফার করেন। ঢাকা নেয়ার পথে বাবুরহাট এলাকায় পৌঁছলে ইয়াসিন মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Manual6 Ad Code

 

ইয়াসিন মোল্লা চাঁদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী হেলাল হোসাইনের কর্মী ছিলেন। খুনি সাহাদাত পাটওয়ারী একই এলাকার মফিজ পাটওয়ারীর ছেলে।

 

Manual1 Ad Code

এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমান জানান, মৃত্যুর বিষয়টি নির্বাচনকেন্দ্রিক নয়। তবে ভোটগ্রহণের সময় ঘটনাটি ঘটেছে। আগে থেকেই তাদের উভয়ের মাঝে দ্বন্দ্ব ছিল বলে জানতে পেরেছি। আমরা তদন্তসাপেক্ষে আসল বিষয়টি উদঘাটন করার চেষ্টা করছি।

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code