চার কোটি টাকার ওষুধ জব্দ, দু’জনের দণ্ড

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৬

চার কোটি টাকার ওষুধ জব্দ, দু’জনের দণ্ড

Manual7 Ad Code

download (1)

সুরমা মেইল ডেস্ক :: পুরান ঢাকার মিটফোর্ড এলাকার বিভিন্ন ওষুধের দোকান থেকে সোমবার বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে। এর মধ্যে সরকারি ওষুধ ও গরু মোটাতাজা করার ওষুধ রয়েছে।

Manual6 Ad Code

এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে চন্দন দাস (৪৫) ও ফজলুল হক (৪০) নামের দুই ওষুধ ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন র্যাব-১০–এর ভ্রাম্যমাণ আদালত।

Manual8 Ad Code

র‍্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম প্রথম আলোকে বলেন,মিটফোর্ড এলাকায় ১২টি ওষুধের দোকানে আজ বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালানো হয়।

এসব দোকান থেকে চার কোটি টাকার ওষুধ জব্দ করা হয়। এর মধ্যে সরকারি বিনা মূল্যে বিতরণের জন্য বিভিন্ন ধরনের ইনজেকশন ও অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে। এর বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।

Manual2 Ad Code

এ ছাড়া এসব দোকান থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের গরু মোটাতাজা করার ওষুধও জব্দ করা হয়। জব্দ হওয়া ওষুধের অর্ধেকই পাওয়া যায় চন্দন দাসের মালিকানাধীন আলপনা মেডিকেল হল ও ফজলুল হকের তিতাস মেডিকেল হল নামের দুটি দোকান থেকে।

Manual3 Ad Code

নির্বাহী হাকিম আরও বলেন, কোরবানির ঈদের আগে অসাধু ব্যবসায়ীরা গরু মোটাতাজা করার ওষুধ মজুত করছেন, এমন তথ্যের ভিত্তিতে এসব দোকানে অভিযান চালানো হয়।

গত শনিবারও মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকটি খামারে অভিযান চালিয়ে ছয় লাখ টাকা মূল্যের গরুর মোটাতাজা করার ওষুধ জব্দ করে একজনকে কারাদণ্ড দেওয়া হয়। এসব ওষুধ অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code