চিকিৎসকের সঙ্গে করোনা আক্রান্ত ২ তরুণীর নাচ ভাইরাল!

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

চিকিৎসকের সঙ্গে করোনা আক্রান্ত ২ তরুণীর নাচ ভাইরাল!

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসকদের সঙ্গে নেচে-গেয়ে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছেন করোনা আক্রান্ত দুই তরুণী। রোববার (২৬ জুলাই) ভারতের আসামের একটি হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

 

Manual5 Ad Code

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ভারতজুড়ে রোববার পালিত হয়েছে কার্গিল বিজয় দিবস। আসামের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও কোভিড আক্রান্ত রোগীরাও দিবসটি পালন করেন।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে নিয়েই কার্গিল যুদ্ধে নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কোভিড ওয়ার্ডে রয়েছেন রোগীরা। পিপিই কিট করে সেখানে কয়েক জন চিকিৎসক গান গাইছেন। বলিউড ছবি ‘বর্ডার’-এর ‘সন্দেশে আতে হ্যায়’ গানটিতে তাল মেলাচ্ছেন রোগীরাও।

 

গানের তালে একজন চিকিৎসকের সঙ্গে করোনা আক্রান্ত দুই তরুণীকে নাচতে দেখা যায়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code