চীনা হুমকি: যুক্তরাষ্ট্র-মালদ্বীপ প্রতিরক্ষা চুক্তি সই

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

চীনা হুমকি: যুক্তরাষ্ট্র-মালদ্বীপ প্রতিরক্ষা চুক্তি সই

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

মালদ্বীপের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা অবকাঠামো চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র।

 

পেন্টাগনের ঘোষণায় বলা হয়েছে, কৌশলগত ভারত মহাসাগরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তায় তারা অঙ্গীকারাবদ্ধ।

 

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান উপস্থিতির মোকাবেলায় অঞ্চলটিতে শক্তিশালী জোট গঠন করতে চাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন।

 

গত ১০ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ায় এই প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্কের অবকাঠামো সই হয়।

এতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ডিপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রিড ওয়ার্নার ও মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া দিদি স্বাক্ষর করেন।

 

Manual6 Ad Code

পেন্টাগন বলছে, ভারত মহাসাগরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে সহায়তা ও গভীর অঙ্গীকার থেকে সামনে এগিয়ে যাওয়ার জন্য এই অবকাঠামো চুক্তি।

 

Manual3 Ad Code

যদিও চুক্তি সই পরবর্তী আলোচনায় মারিয়া দিদি বলেন, দুই দেশের মধ্যে এই অবকাঠামো চুক্তি প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

দ্বিপক্ষীয় সংলাপ ও অঙ্গীকারের প্রতি জোর দিয়ে তিনি আরও বলেন, দস্যুতা, সহিংসতা, সহিংস উগ্রবাদ, সন্ত্রাসবাদ, অবৈধ বাণিজ্যসহ ক্রমাগত আন্তঃদেশীয় হুমকির প্রেক্ষাপটে এই চুক্তি করা হয়েছে। কাজেই করোনা মহামারীর মধ্যেও ওই চুক্তি প্রাসঙ্গিক বলে তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code