চীন ও দক্ষিণ আফ্রিকায় করোনার নকল টিকা জব্দ

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২১

চীন ও দক্ষিণ আফ্রিকায় করোনার নকল টিকা জব্দ

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : চীন এবং দক্ষিণ আফ্রিকা থেকে কয়েক হাজার ডোজ করোনার নকল টিকা জব্দ করেছে বৈশ্বিক পুলিশ সংস্থা ইন্টারপোল। বুধবার (০৪ মার্চ) এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

Manual2 Ad Code

 

বিবৃতিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ আফ্রিকার শহর গারমিস্টনে চালানো হয় অভিযান। এ সময় দু’হাজার ৪০০ ডোজ নকল করোনা ভ্যাকসিন উদ্ধার করা হয়। একইসাথে গ্রেফতার হয় চীনের ৩ এবং জাম্বিয়ার এক নাগরিককে।

 

Manual7 Ad Code

একইদিন চীনের রাজধানী বেইজিংসহ শ্যানডং ও জিয়াংসু শহরে অভিযান চালিয়ে ৮০ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ৩ হাজার ডোজ ভুয়া করোনার ভ্যাকসিন জব্দ করা হয়।

Manual3 Ad Code

 

পুলিশের অভিযোগ, গত বছরের সেপ্টেম্বর থেকে ভুয়া ভ্যাকসিনের ব্যবসা করছিলো অসাধু চক্রটি। বিশ্বের ১৯৪টি দেশে কাজ করছিলো তারা।

 

ইন্টারপোল বিবৃতিতে জানিয়েছে, নকল টিকা উৎপাদনকারীরা অনলাইনে টিকা বিক্রি করছে। সহজেই মানুষ আকৃষ্ট হচ্ছে।

 

বৈধ কোনো টিকা এখন পর্যন্ত অনলাইনে কোনো দেশেই বিক্রি হচ্ছে না বলে সাবধান করে দিয়েছে ইন্টারপোল।

 

Manual6 Ad Code

চীনের সিনোভ্যাক এবং সিনোফার্মের দুটি করোনা টিকা ছাড়পত্র পেয়েছে বিভিন্ন দেশে। এই দু’টি ছাড়া দেশটির তৈরি বাকি টিকাগুলোর সবই অনুমোদনহীন। সূত্র: এএফপি

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code