সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি গরু চুরি করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পুলিশ ওই চা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান জানান- ভোর ৪টার দিকে ওই লোক চা বাগানের এক ব্যক্তির বাড়িতে গরু চুরি করতে ঢুকলে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। এসময় জনগণের গণপিটুনিতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
Design and developed by ওয়েব হোম বিডি