চুনারুঘাটে পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০১৮

চুনারুঘাটে পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

Manual3 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী ইউনুছ মিয়া নিহত হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মাগুরুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত ইউনুছ উপজেলার ধলাইপাড় গ্রামের বাসিন্দা।

চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে মাদক ব্যবসায়ীরা ওই স্থানে বসে ইয়াবা সেবন করছিল।

Manual3 Ad Code

পুলিশ খবর পেয়ে মাদক আস্তানা ঘেরাও করে। এসময় মাদক ব্যবসায়ীরা অস্ত্র দিয়ে পুলিশের উপর আক্রমন করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ইউনুছ মিয়া আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code