চুনারুঘাটে স্কুলছাত্রী ধর্ষণের দায়ে গ্রেপ্তার ১

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, মে ২০, ২০১৮

চুনারুঘাটে স্কুলছাত্রী ধর্ষণের দায়ে গ্রেপ্তার ১

Manual1 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাটে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার উজ্জ্বল মিয়া (২৮) চুনারুঘাট পৌরসভার বাগানবাড়ি এলাকার সিরু মিয়ার ছেলে।

চুনারুঘাট থানার ওসি আজমীরুজ্জামান বলেন, মেয়েটির বাবা উজ্জ্বলকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রেমা-কালেঙ্গা এলাকা থেকে রোববার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে।

Manual6 Ad Code

১১ বছর বয়সী মেয়েটি পরিবারের সঙ্গে চুনারুঘাটে সরকারের একটি আশ্রায়ন কেন্দ্রে থাকে। গত ২ ও ৩ মে বাবা-মা হাওরে কাজে গেলে উজ্জ্বল কৌশলে তাকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

ওই ঘটনায় মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। চুনারুঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজল মিয়া তখন সালিশ বসিয়ে ২০ হাজার টাকায় রফা করে দেন।

Manual5 Ad Code

এ ধরনের অভিযোগে আইনে আপসের সুযোগ নেই। তারপরও সালিশে কেন রফার ব্যবস্থা হল জানতে চাইলে কাজল মিয়া বলেন, মেয়েটির পরিবার দরিদ্র। মামলা দিয়ে তারা কোনো ফায়দা পাবে না। তাই চিকিৎসার জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Manual2 Ad Code

এদিকে, যথাযথ চিকিৎসা না হওয়ায় মেয়েটি আরও অসুস্থ হয়ে পড়লে বিষয়টি ব্র্যাকের মাঠ পর্যায়ের কর্মীদের নজরে আসে। তারা পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

ওসি আজমিরুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা মিলেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলর কাজলের ব্যপারেও তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code