চুনারুঘাট থেকে বিপুল পরিমান বিদেশি মদসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৭

চুনারুঘাট থেকে বিপুল পরিমান বিদেশি মদসহ গ্রেপ্তার ১

Manual2 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাট থেকে বিপুল পরিমান বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

Manual5 Ad Code

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার চুনারুঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে থানাধী দক্ষিণ হাতুন্ডা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

এসময় তার কাছ থেকে ৯৫টি প্লাষ্টিকের বোতলে ফেন্সিডিল, ৬ বোতলে তরল ভদকা, ৪টি টিনের ক্যানে বিয়ার, মাদক বিক্রয়লব্ধ নগদ ৯৭ হাজার টাকা, ২টি পুরাতন মোবাইল সেট ও ২টি সিমকার্ড উদ্ধার করা করে র‌্যাব-৯। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৭৩ হাজার ৫শ টাকা ও উদ্ধার হয়।

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃত আসামী হলো- চুনারুঘাট থানাধীন দক্ষিণ হাতুন্ডা গ্রামের মৃত ছাদু মিয়ার পুত্র মো: কাজল মিয়া (৪২)।

Manual3 Ad Code

গ্রেপ্তারকৃত আসামী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকার অন্যতম মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকের চক্র গড়ে তোলে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীকে জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code