চুয়াডাঙ্গায় করোনায় প্রাণ গেল আ’লীগ নেতার

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

চুয়াডাঙ্গায় করোনায় প্রাণ গেল আ’লীগ নেতার

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদন ,

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আসাবুল হক ঠান্ডু নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার বিকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

আসাবুল আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।

Manual7 Ad Code

 

রাতেই তার লাশ উপজেলার বড়বোয়ালিয়া গ্রামে নিজ বাড়িতে নেয়া হয়েছে।

Manual7 Ad Code

 

জানা গেছে, বেশ কিছু দিন ধরে আসাবুল অসুস্থ ছিলেন। করোনা পরীক্ষার জন্য ১৪ আগস্ট সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন তিনি। ১৬ আগস্ট তার করোনা পজিটিভ আসে।

Manual8 Ad Code

 

ওই দিন রাতে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৯ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। আজ শুক্রবার স্বাস্থ্যবিধি মেনে তাকে নিজ গ্রামে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code