চোরাই মোবাইলের আইএমইআই বদল করে বিক্রি করতো এই চক্র

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩

চোরাই মোবাইলের আইএমইআই বদল করে বিক্রি করতো এই চক্র

Manual1 Ad Code

সুরমামেইল ডেস্ক :
রাজধানীতে মোবাইল চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

 

Manual2 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো– মো. সাইদুল ইসলাম (২১), মো. তৌহিদুল ইসলাম (৩৫), মো. সোহেল রানা (২৯), মো. রানা শেখ (২৮), মো. বেলাল হোসেন রাসেল (২৫), আমির হোসেন (৫৪) ও মো. রবিন (৩০)।

 

যাত্রাবাড়ী থানার একটি চুরির মামলা তদন্ত করতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মতিঝিল বিভাগের গোয়েন্দা পুলিশের উপকমিশনার রাজীব আল মাসুদ। তিনি বলেন, চুরি করা মোবাইল ফোন যেন উদ্ধার করা না যায়, সেজন্য চক্রটি মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে ফেলত।

 

Manual4 Ad Code

তাদের কাছ থেকে একটি মাইক্রোসকোপ, একটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, ১৯টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি মোবাইল আনলক করার ডিভাইস, একটি আইএমইআই পরিবর্তনের সফটওয়্যার ডিভাইস উদ্ধার করা হয়েছে।

 

Manual1 Ad Code

উদ্ধার করা মোবাইলগুলোর মধ্যে পাঁচটি ইতোমধ্যে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা রাজীব। বলেন, আইএমইআই পরিবর্তন করতে চক্রটি রীতিমত একটি ল্যাব তৈরি করেছিল। সেজন্য কিছু ইলেকট্রনিক ডিভাইস অবৈধভাবে আমদানি করেছে। এসব যন্ত্রপাতি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে মধ্যে তারা একটি মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর বদলে ফেলত, পরে বাজারে বিক্রি করত।

 

Manual3 Ad Code

রাজীব আল মাসুদ বলেন, কারও মোবাইল চুরি কিংবা হারিয়ে গেলে জিডি করার পর গোয়েন্দা বিভাগে এসে অভিযোগ জানালে মোবাইল উদ্ধারের কাজটি সহজ হয়।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code