সিলেট ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬
ছাতক প্রতিনিধি :: ছাতকে পল্লীতে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৩৫জন লোক আহত হয়েছে। সোমবার বিকেলে জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের আলতাব আলী ও গোলাপ শাহ পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, আলতাব আলীর দখলে থাকা কিছু বোরো জমি নিয়ে একই গ্রামের গোলাপ শাহ’র মধ্যে বিরোধ চলে আসছে। সোমবার দুপুরে বিরোধকৃত এ বোরো জমিতে আলতাব আলী কৃষি কাজ করতে গেলে গোলাপ শাহ এতে বাঁধা দেয়।
এ নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে জাউয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
সংঘর্ষে গুরুতর আহত হাফিজুর রহমান(২৮), আছির আলী(৫০), ছালিক মিয়া(২৫), মিছির আলী(২০), শাহানারা বেগম(৩৫), হাবিবুর রহমান(২০), আবু ছালিক(৪০), আব্দুল বার(৪০), শরীয়ত আলী(৪৫), আছির আলী(৫০), ছালিক মিয়া(২৫), মিছির আলী(২০), ইয়াজ আলী(৩৫), লিলু মিয়া(৩৫), ইকবাল হোসেন(২৬), খলিল আহমদ(৪০), সুফিয়া বেগম(৩৫), ইমান আলী(২০), আলাউদ্দিন(৩৫) ও জাকির হোসেন(২৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকরা হয়েছে। ফরিদ আলী(২৬), হানিফ আলী(৪৫), মজনু মিয়া(২০), লিজন(১৮), মখলিছ আলী(৪৫), গোলাপ শাহ(৫০), সমুজ আলী(৩০), সেলিম মিয়া(২৫), আলী আহমদ(৩৫), বাদশা মিয়া(৪০), নাজমা বেগম(৩০), সমরুজ আলী(৪০), আনোয়ার হোসেন(১৮), আশিক মিয়া(২২)সহ আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি