ছাতকে পাওনা টাকার জেরে দু’পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশত

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৬

ছাতকে পাওনা টাকার জেরে দু’পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশত

Manual5 Ad Code

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ অন্তত অর্ধশত লোকজন আহত হয়েছেন।

Manual1 Ad Code

 

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় সুনামগঞ্জ-সিলেট সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

Manual4 Ad Code

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাউয়া বাজার সংলগ্ন খিদ্রাখাপন গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আখলুছ মিয়ার কাছে প্রায় ২০ লাখ টাকা পাওনা ছিলেন জাউয়া কোনাপাড়ার মোহাম্মদ আলী। দীর্ঘদিন ধরে টাকা ফেরত চেয়েও না পেয়ে কয়েকদিন আগে মোহাম্মদ আলী আখলুছ মিয়াকে গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে জাউয়া বাজারে মোহাম্মদ আলীকে মারধর করেন আখলুছ মিয়ার সমর্থকরা। পরে বৃহস্পতিবার বিকেলে পাল্টা হামলা চালায় মোহাম্মদ আলীর লোকজন।

Manual2 Ad Code

 

এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যার পর উভয় পক্ষের লোকজন জাউয়া বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আঁধারে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সুনামগঞ্জ-সিলেট সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে যায়।

 

এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ওই সড়ক দিয়ে যাওয়ার পথে সংঘর্ষ দেখতে পান।

 

স্থানীয়দের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বা সাধারণ মানুষ এগিয়ে না এলেও এমপি কামরুল নিজেই সংঘর্ষস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি আহত হন। পরে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি পরিস্থিতি শান্ত করতে সক্ষম হন বলে জানা গেছে।

 

এ বিষয়ে এমপি কামরুলের ফেসবুক পেজ থেকেও আহত হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে।

Manual4 Ad Code

 

ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

 

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। সেনাবাহিনীর সঙ্গেও কথা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

 

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code